আন্তর্জাতিক

পাকিস্তানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পাকিস্তানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২৪ঘণ্টা অনলাইন : উজমা খান বলেন, ইসরাইল বিষয়ে পিটিআই প্রতিষ্ঠাতার অবস্থান কী- এটা সম্পর্কে গোটা বিশ্ব অবগত। ইরান-ইসরাইল যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রতিবাদ আন্দোলন দুই সপ্তাহের জন্য পেছানোর ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

১৭ জুন জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও উজমা খান সম্প্রতি আদিয়ালা কারাগারে ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে কারাফটকে ভাইয়ের পক্ষ থেকে সাংবাদিকদেরকে তারা বিষয়টি নিশ্চিত করেন।

নওরিন নিয়াজি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে পিটিআই প্রতিষ্ঠাতা অবগত আছেন এবং তিনি বলেছেন, এখন পাকিস্তানের ঐক্যবদ্ধ হওয়ার সময়। উজমা খান বলেন, ইসরাইল বিষয়ে পিটিআই প্রতিষ্ঠাতার অবস্থান কী- এটা সম্পর্কে গোটা বিশ্ব অবগত।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram