আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

চরম সংকট পরিবহণে; চড়া ভাড়া

dibbo06-06-2025 11:42:12 AMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চরম সংকট পরিবহণে; চড়া ভাড়া

২৪ঘণ্টা অনলাইন : কোরবানির ঈদকে সামনে রেখে দেশব্যাপী বেড়েছে পশু পরিবহণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক গন্তব্যে গরু-ছাগল বহনে মিলছে বাড়তি ভাড়া। এ কারণে অন্যান্য পণ্য পরিবহনে এখন অনাগ্রহ দেখাচ্ছেন পরিবহন মালিক-শ্রমিকরা। স্বাভাবিকের তুলনায় বাড়তি পরিবহন ভাড়ার এ চাপে দাম বেড়ে গেছে নিত্যপণ্যের।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদের আগে দেশব্যাপী পশু পরিবহন একটি জনপ্রিয় বাণিজ্য। লোডিং-আনলোডিংয়ে কম সময় লাগার পাশাপাশি প্রায় দ্বিগুণ ভাড়া পাওয়া যায় পশু পরিবহনে। আবার রাউন্ড ট্রিপ বা ফিরতি পথেও ভাড়া মিলছে সহজেই। এসব কারণে পশু ছাড়া এখন আর অন্য পণ্য পরিবহনে আগ্রহ দেখাচ্ছেন না চালক-শ্রমিকরা। আবার কোনো কোনো পরিবহন মালিক রাজি হলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি। যে কারণে সম্প্রতি আলু, পেঁয়াজ, সবজি, লবণসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, শুধু কোরবানির পশু বাণিজ্যের কারণে সম্প্রতি দেশব্যাপী নিত্যপণ্যের দাম বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ১৫ টাকা বেড়ে ২৫-২৭ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কেজিপ্রতি ২-৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮-৬৫ টাকার মধ্যে। এ সময়ে খোলা লবণের প্রতি কেজির দাম বেড়েছে অন্তত ২ টাকা। এছাড়া সবজি, ডিম, মাছসহ বিভিন্ন নিত্য ও পচনশীল পণ্যের দাম পরিবহন সংকটের কারণে বেড়ে গেছে। যদিও ঈদের পর এসব পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল অবস্থায় ফিরবে বলে আশা করছেন তারা।

বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে বগুড়া থেকে সর্বনিম্ন ২২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে ট্রাক ভাড়ায় পণ্য পরিবহন হয়। এক সপ্তাহ ধরে তা ৫০ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। একইভাবে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, ফরিদপুর থেকেও ট্রাক ভাড়া বেড়ে গেছে। এসব এলাকা থেকে মূলত কৃষিজ পণ্য ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন হয়। দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বের ছোট-মাঝারি পিকআপ, ট্রাকের ভাড়াও বেড়েছে। কিন্তু পশু পরিবহনে অধিক লাভ থাকায় ট্রাক ও পিকআপ মালিক-চালকরা এখন আর অন্য কোনো পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছেন না। ফলে কেউ জরুরি প্রয়োজনে মিনি ট্রাক ভাড়া নিতে চাইলেও পাচ্ছেন না। অনেকে রাজি হলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, যার প্রভাব পড়ছে পণ্যের দামের ওপর।

বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) সূত্রে জানা গেছে, দেশব্যাপী প্রায় এক মাস ধরে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ ও দাম স্থিতিশীল থাকলেও কোরবানির ঈদের আগে কিছুটা বেড়েছে। রাজধানী ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সরু চাল, ডিম, বয়লার মুরগি, মসুর ডাল, এমএস রড, দারুচিনি, লবঙ্গ, খোলা ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ একাধিক পণ্যের দাম।

ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের অন্তত ১০ দিন আগেই অধিকাংশ ব্যবসায়ী পণ্য সংগ্রহ করেছেন। এরপরও কিছু পণ্য জরুরি প্রয়োজনে সংগ্রহ করতে চাইলে পরিবহনের বাড়তি ভাড়ার কারণে পারছেন না ব্যবসায়ীরা। এর ফলে সারা দেশের স্থানীয় বাজারে কিছু পণ্যের সাময়িক সরবরাহ সংকট হয়েছে। এ কারণে আড়ত থেকে বাড়তি চাহিদায় দামও বেড়ে গেছে।