আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আপনাদের সঙ্গে হাত মেলাব না’, কাদের ইঙ্গিত করলেন তামিম

dibbo06-06-2025 11:30:02 AMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আপনাদের সঙ্গে হাত মেলাব না’, কাদের ইঙ্গিত করলেন তামিম

২৪ঘণ্টা অনলাইন : কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমার পিছু নিয়েছেন এবং ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন— এমন অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাদের উদ্দেশে সাফ কথা জানিয়েছেন তামিম, ‘কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তবে হঠাৎ এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি জাতীয় দলের সাবেক এই ওপেনার। ধারণা করা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা ঘিরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতেই এমন বার্তা দিয়েছেন তামিম।

নিজের অবস্থান পরিস্কার করে তিনি বলেন, ‘কারও কোনো ধারণা কিংবা ব্যাখ্যা, সেটিই কাউকে অভিযুক্ত করার ভিত্তি হতে পারে না।’ ৬ জুন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তামিম ইকবাল। পোস্টটি প্রকাশের পরপরই তা নিয়ে আলোচনা শুরু হয় ক্রীড়া অঙ্গনে।

পোস্টে তামিম লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিম ইকবালের এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, তিনি কারো ব্যক্তিকত আক্রমণ ও উদ্দেশ্যমূলক প্রচার থেকে নিজেকে দূরে রাখতে চান। তিনি আরও লেখেন, ‘যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

পোস্টে তামিম একটি তদন্ত প্রতিবেদন সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল।’

তামিম আরও জানান, তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আনা হয়নি, এমনকি তাকে তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও করা হয়নি। তার ভাষায়, ‘আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

সবশেষে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’