আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

রিলস বানাতে গিয়ে প্রাণ গেল ৬ কিশোরীর

dibbo04-06-2025 03:31:30 PMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রিলস বানাতে গিয়ে প্রাণ গেল ৬ কিশোরীর

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়েছে ছয় কিশোরী। মঙ্গলবার (৩ জুন) বিকেলে ভারতের সিকান্দ্রা থানা এলাকায় তীব্র গরম থেকে রেহাই পেতে নদীতে নামে তারা। আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়েই ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যোগাযোগমাধ্যমের জন্য ‘রিলস’ তৈরির জন্য কিশোরীরা নদীর ধারে খেলা ও মজা করার সঙ্গে মোবাইলেও ভিডিও করছিলো। কিন্তু খেলার ছলে একটু একটু করে তারা গভীর পানিতে চলে গেলে, হঠাৎই স্রোতের টানে একে একে সবাই তলিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তারাও মৃত্যুবরণ করে।

এই ঘটনায় নিহতদের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। এক কিশোরীর আত্মীয় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওরা পাশে একটা খামারে কাজ করছিল। প্রচণ্ড গরম ছিল, তাই একটু স্বস্তি পেতে পানিতে নামে। ভাবতেই পারিনি যে এভাবে সবাইকে হারাতে হবে।’ এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।