আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভক্তদের অভিনব বিক্ষোভ

টিকিটের জন্য হাহাকার

admin04-06-2025 11:50:02 AMদেখেছেন 181 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভক্তদের অভিনব বিক্ষোভ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও ৪ জুন যোগ দিয়েছে এ আন্দোলনে। বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে এই ফোরাম। 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। তবে কানাডা থেকে আসা শমিত সোমের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। 

এই ম্যাচগুলোকে ঘিরে দেশের ফুটবলে আগ্রহ আকাশচুম্বী। নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। টিকিট শেষ হয়ে গেছে ইতোমধ্যেই।  সমর্থকদের ক্ষোভের জায়গা এখানেই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি সংগঠন গত তিন দিন ধরে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে তারা আজও বসেছেন ফেডারেশনের সামনে।

এদিকে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে বাফুফে ভবনের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। তিনি বলেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’ এই মিছিলে ‘টিকিট চাই, টিকিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘কালোবাজারির কালো হাত ভেঙে দে গুঁড়িয়ে দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।