আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিজয় রশ্মিকার বিয়ের প্রস্তুতি শুরু

admin01-06-2025 11:21:28 AMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিজয় রশ্মিকার বিয়ের প্রস্তুতি শুরু

২৪ঘণ্টা অনলাইন : রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডে তাঁদের সম্পর্ক যেন ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। বিজয়ের নাম শুনলে রশ্মিকা অভিব্যক্তিতে বুঝিয়ে দেন সবটা। কিন্তু বিজয় নির্বিকার। তবে এই বার অনুরাগীদের নজর এড়াতে পারলেন না ‘অর্জুন রেড্ডি’।

রশ্মিকা তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি। তার সঙ্গে একেবারে সাবেক সাজ অভিনেত্রীর। এই ছবির সঙ্গে রশ্মিকা লিখেছেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী মহিলা আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনও বিকল্প নেই।”

এই ছবি দেখে অনুরাগীদের চোখে সবটা ধরা প়ড়ে যায়। অনুরাগীরা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তাঁরা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। এমনকি, একই জায়গায় তোলা বিজয়ের ছবি খুঁজে বার করেন তাঁরা। এখানেই শেষ নয়। অনুরাগীদের অনুমান, রশ্মিকা যে সুন্দরী মহিলার কথা উল্লেখ করেছেন, তিনি বিজয়ের মা। এক অনুরাগীর স্পষ্ট মন্তব্য, “বিজয় এই দেওয়ালের সামনে বহু বার ছবি তুলেছেন। আর নিশ্চিত বলতে পারি, এই শাড়ি বিজয়ের মা উপহার দিয়েছেন।”

রশ্মিকার এই ছবি ছড়িয়ে পড়তেই, অনুরাগীরা মনে করছেন, খুব শীঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে। হবু পুত্রবধূকে কি আশীর্বাদের শাড়ি উপহার দিলেন বিজয়ের মা? এমন নানা প্রশ্ন উঠছে।