আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মন জয় করবে রোস্টেড পোস্ত চিকেন

admin01-06-2025 11:15:14 AMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মন জয় করবে রোস্টেড পোস্ত চিকেন

২৪ঘণ্টা অনলাইন : কাউকে কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে, তা হলে রোস্টেড পোস্ত চিকেন রাঁধতে পারেন। এতে তেল বা ঝালের পরিমাণ সামান্য। পোস্তবাটায় মাখামাখি চিকেনের স্বাদ জামাইয়ের মন জয় করবেই।

কাউকে থালা সাজিয়ে খাওয়ানোর আয়োজনটা সে কালেও যেমন ছিল, এ কালেও প্রায় তেমনই আছে। আয়োজনের রকমটা বদলে গিয়েছে। গতে বাঁধা ঝাল-ঝোলের বদলে আধুনিকা শাশুড়িরা মাছ বা মাংসের নানা রকম রান্না করছেন। কখনও তা সাবেক প্রণালীতে হচ্ছে, আবার কখনও তাতে থাকছে ফিউশনের ছোঁয়া। এখনকার অনেক জামাই স্বাস্থ্য সচেতন। কাজেই তেল-ঝালে ভূরিভোজে আপত্তি থাকে অনেকেরই। অথচ খাবারের স্বাদ হতে হবে মন ছুঁয়ে যাওয়ার মতোই। যদি জামাইষষ্ঠীতে নতুন কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে, তা হলে রোস্টেড পোস্ত চিকেন রাঁধতে পারেন। এতে তেল বা ঝালের পরিমাণ সামান্য। পোস্তবাটায় মাখামাখি চিকেনের স্বাদ জামাইয়ের মন জয় করবেই।

রোস্টেড পোস্ত চিকেন রান্নার প্রণালীর উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস, আধ কাপ দই, ৪ চামচ পোস্ত বাটা, ২ চামচ কাজুবাদাম বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদাবাটা, ২ চামচ পেঁয়াজ বাটা, আধ কাপ টম্যাটো কুচি, ১ চামচ লঙ্কা গুঁড়ো, আধ চামচ গরম মশলা, ১ চামচ চারমগজ বাটা, ১ চামচ মধু, ১টি তেজ পাতা, ৫টি লবঙ্গ, ২টি এলাচ, ১ টুকরো দারচিনি, সাদা তেল, নুন ও মিষ্টি স্বাদমতো।

প্রথমে দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখতে হবে ঘণ্টা দুয়েক। এর পর তাতে মধু মাখিয়ে নিন। কড়াইতে সামান্য সাদা তেল ব্রাশ করে তাতে কম আঁচে চিকেন ভাল করে ভেজে নিন। এ বার কড়াইতে আরও সামান্য তেল বা মাখন দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ ফোড়ন দিন। সুগন্ধ বার হলে তাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে পোস্ত, চারমগজ বাটা দিয়ে দিন। ভাল করে মশলা কষে গেলে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন ১০ মিনিট। দেখবেন, তেল ছাড়তে শুরু করবে। রান্না হয়ে গেলে উপরে গরম মশলা দিয়ে ভাপে রাখুন আরও মিনিট পাঁচেক। নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন।