আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

এশিয়ার দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

admin31-05-2025 06:17:36 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এশিয়ার দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন :  এশিয়ার দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং যুদ্ধ প্রতিরোধে আমেরিকার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একইসঙ্গে তিনি তাইওয়ানের জন্য চীনের ‘আসন্ন’ হুমকির বিষয়ে সতর্ক করেছেনশনিবার সিঙ্গাপুরে সাংগ্রিলা বৈঠকে তিনি এই বার্তা দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আমেরিকা ‘চীনে আধিপত্য বিস্তার বা গলা টিপে মারার চেষ্টা করে না।’ তবে চীনকে মার্কিন মিত্রদের ভয় দেখানোর সুযোগও দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন তাইওয়ান আক্রমণ করতে পারে। কারণ তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ দাবি করে আসছে চীন।

চীন ‘আধিপত্যবাদী শক্তি’ হয়ে উঠতে চাইছে উল্লেখ করে হেগসেথ  বলেছেন, বেইজিং এশিয়ার “অনেক অংশে আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ করার আশা করে।” তিনি বলেন, বেইজিং “এশিয়ায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে। এটি করার জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী তৈরি করছে, প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছে এবং মহড়া চালাচ্ছে।” ‘প্রতিরক্ষা সস্তায় আসে না’ উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এশীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।