আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

উল্টো পথে হেঁটে ওজন বাড়ালেন ভাবনা

admin31-05-2025 05:57:02 PMদেখেছেন 125 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উল্টো পথে হেঁটে ওজন বাড়ালেন ভাবনা

২৪ঘণ্টা অনলাইন : সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন শোবিজ অঙ্গনের তারকারা; বিশেষ করে চেহারা আর শরীর নিয়ে তারা সচেতন থাকেন। তবে এবার স্রোতের বিপরীতে হাঁটলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেখানে ওজন কমিয়ে নিজেকে ফিট রাখার চাপ, সেখানে তিনি উল্টো ৯ কেজি ওজন বাড়িয়েছেন— ইচ্ছে করেই!

হঠাৎ এই পরিবর্তনের পেছনে রয়েছে সিনেমার চরিত্র, আবেগ এবং ভিন্ন এক গল্প। জানা গেছে, ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাবনা। পরিচালনায় আসিফ ইসলাম। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়। চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রয়োজন ছিল অন্য রকম এক শরীরী ভাষা, যার জন্য ওজন বাড়ানোকে জরুরি মনে করেছেন ভাবনা নিজেই।

তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।” চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুরে নির্মিত হয়েছে যাত্রার সেট। সেখানে দৃশ্যধারণ শেষ হয়েছে। ভাবনা ছাড়া ছবির বেশির ভাগ শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

আসিফ ইসলাম জানান, তার শৈশব কেটেছে যাত্রাপালার মোহময় আলোয়। একসময় নিয়মিত যাত্রা দেখতেন গ্রামে। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ছবির গল্প। তিনি বলেন,“২০১৮ সালে দীর্ঘদিন পর আবার যাত্রা দেখার সুযোগ হয়। সেই যাত্রায় দর্শক এসেছিল মূলত নাচ দেখতে, গল্প নয়। কেউ শুনতে চায়নি সিরাজউদ্দৌলার কথা, তারা চেয়েছে ‘প্রিন্সেস’-এর আবেদনময়ী নাচ। সেদিন মঞ্চে একজন নৃত্যশিল্পীকে দেখে আমি বুঝে যাই, সময় কতটা বদলে গেছে।”

তার সেই বিস্ময়, অভিজ্ঞতা ও আক্ষেপ থেকেই জন্ম নিয়েছে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর ভাবনা যেন হয়ে উঠেছেন সেই বদলে যাওয়া সময়ের এক জীবন্ত প্রতিচ্ছবি। ওজন বাড়িয়ে, নিজেকে ভেঙে, ভাবনা চেষ্টা করেছেন এমন একটি চরিত্র গড়ে তুলতে যা বাস্তব, প্রাণবন্ত এবং দর্শকের মনে থেকে যাবে অনেকদিন। 

 

উল্টো পথে হেঁটে ওজন বাড়ালেন ভাবনা | ২৪ঘণ্টা