আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রোববার

admin31-05-2025 05:45:39 PMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রোববার

২৪ঘণ্টা অনলাইন : কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রোববার (১ জুন) পল্টন মাঠে অনুষ্ঠিত হবে।দিনের প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে এটিএন বাংলা ও দেশ টিভি। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর। সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা সকাল ১১টায় ফাইনাল ম্যাচ খেলবে।

শনিবার পল্টন মাঠে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর হারিয়েছে প্রথম আলোকে। নির্ধারিত সময়ের খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় যুগান্তর। যুগান্তরের গোল রক্ষক সালমান ম্যাচ সেরা নির্বাচিত হন।

এটিএন বাংলা ও এখন টিভির মধ্যকার ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে এটিএন বাংলা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদদ্বীন সজীব। 

গতবারের ফাইনালিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারিয়েছে দেশ টিভি। ১-০ গোলের জয়ে শেষ চারে জায়গা পায় দেশ টিভি। একমাত্র গোলটি করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউসুফ।

আরেক কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন জয় পেয়েছে চ্যানেল আইয়ের বিপক্ষে। ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে জেতান ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন।

অংশগ্রহণকারী দলের ম্যাচ ফি, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার জসীমউদ্দিন আহমেদ জোসি, জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্টের আহ্বায়ক ও বিএসজেএর সহ সভাপতি রায়হান আল মুঘনি।