আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

দৈত্যাকৃতির কোরবানির ষাঁড় ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে কৃষক

admin31-05-2025 04:36:19 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দৈত্যাকৃতির কোরবানির ষাঁড় ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে কৃষক

২৪ঘণ্টা অনলাইন : বারো ভুঁইয়ার একজন বিখ্যাত শাসক ঈশা খাঁর নামে নেত্রকোনায় একটি কোরবানির ষাঁড়ের নামকরণ করেছেন এক কৃষক। বিশালাকৃতির এ ষাঁড়টি এতটাই বড় এবং রাগী যে এর মালিক তাকে বাজারে নিতে পারছেন না। ফলে নেত্রকোনা জেলা সদরের কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুলের বাড়িতেই ক্রেতারা এসে দরদাম করছেন।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নামকরণ করা হয় চলচ্চিত্র বা মিডিয়া তারকাদের নামে। তবে ব্যতিক্রমভাবে কৃষক খাইরুল তার ষাঁড়ের নাম রেখেছেন মুঘল আমলের জনপ্রিয় ও প্রতিবাদী শাসক ঈশা খাঁর নামে, যিনি কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে অবস্থান করতেন এবং নেত্রকোনাসহ আশেপাশের অঞ্চলে ব্যাপক পরিচিত।

খাইরুল জানান, প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ঈশা খাঁ তার গৃহে আসে মায়ের সঙ্গে। পরে তার মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল শক্তিশালী ও প্রতিবাদী, যার কারণে তার নাম রাখা হয় ‘ঈশা খাঁ’। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় দেড় টন, দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দৈনিক খাবার হিসেবে সে প্রায় ২০ কেজি খেয়ে থাকে। খাইরুল ষাঁড়টির বাজারমূল্য নির্ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা। পাড়া-প্রতিবেশী ও দর্শনার্থীরা প্রতিনিয়ত খাইরুলের বাড়িতে আসছেন ঈশা খাঁকে এক নজর দেখতে। ক্রেতার থেকে সন্তোষজনক দর পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দেবেন বলেও জানান।