আলোচিত❯
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যুস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারকক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যুস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধার
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইপিএলের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত

admin28-05-2025 06:08:07 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইপিএলের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত


২৪ ঘণ্টা অনলাইন :  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গ্রপ পর্বের খেলা শেষ। আগেই নিশ্চিত হয়েছিল কোন চার দল যাচ্ছে প্লে-অফে, বাকি ছিল শুধু পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ। গতকাল লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সেটিও চূড়ান্ত হয়ে গেছে। এবারের আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে—গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে আরসিবি। ১৯ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করেছে তারা। টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্টও ১৯। প্রথম কোয়ালিফায়ারে আগামী ২৯ মে মুখোমুখি হবে এই দুই দল।

এদিকে টেবিলের বাকি দুই দল গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট তৃতীয়স্থানে থেকে শেষ করেছে খেলা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে খেলা শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ মে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট এবং মুম্বাই।

প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি চলে যাবে ফাইনালে। হারা দলের সামনে থাকবে ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

দুই কোয়ালিফায়ারে জয়ী দল ৩ জুনের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল। 

 

আইপিএলের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত | ২৪ঘণ্টা