আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪

admin10-02-2025 09:22:40 PMদেখেছেন 184 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪

২৪ঘন্টা অনলাইন : রাজশাহীতে চলমান 'অপারেশন ডেভিল হান্ট'সহ নিয়মিত অভিযানের মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।

যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের যৌথবাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার  সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল।

অপরদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
২৪ঘন্টা/এআর