আলোচিত❯
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ আইনে অর্থদণ্ড প্রদান

admin10-02-2025 09:11:53 PMদেখেছেন 185 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ আইনে অর্থদণ্ড প্রদান

২৪ঘন্টা অনলাইন : জেলায় পরিবেশ আইন অমান্য করায় ৩ শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২০লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান  করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

প্রতিষ্ঠানগুলো হলো গজারিয় উপজেলার বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল লিমিটেড, জে . এম আই ইন্ড্রাষ্ট্রি পার্ক এবং আনোয়ার সিমেন্ট লিমিটেড । জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল রোববার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত গজারিয়ায় ভিটিকান্দি এবং তেতৈতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সমময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় পরিবেশ সংরক্ষণ আইনের জে. এম আই ইন্ড্রাষ্ট্রি পার্ককে ১০ লাখ টাকা, বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল লিমিটেড কে ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন  এবং আনোয়ার সিমেন্ট লিমিটেডকে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া খোলা অবস্থায় কাচাঁমাল এবং নির্মাণ সামগ্রী রাখায়  বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় ২লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া ৩ শিল্প প্রতিষ্ঠানকে আগামী ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি বিধান প্রতিপালন করার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিষ্ট মো. সানোয়ার হোসেন ।
২৪ঘন্টা/এআর