আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চাঁদপুরে প্রবাসীর অর্থায়নে ব্রিজ নির্মাণ

admin10-02-2025 08:46:27 PMদেখেছেন 194 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চাঁদপুরে প্রবাসীর অর্থায়নে ব্রিজ নির্মাণ

২৪ঘন্টা অনলাইন : জেলার কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়াল জুড়ি খালের ওপর ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি গ্রামবাসীর কষ্ট লাগবে ব্রিজ নির্মাণ করেছেন ওমান প্রবাসী দুলাল মোল্লা।

গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করেন প্রবাসী দুলাল মোল্লা।

ব্রিজটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা উপজেলা সদরে যাতায়াত সহজ এবং শিক্ষর্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো। দুই উপজেলার মধ্যে রয়েছে কালচোঁ , তারাপাল্লা, রগুনাথপুর, কাদলা, কউইয়াসহ আরো কয়েকটি গ্রাম।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়াল জুড়ি খালের ওপর বহু বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো। গতবছর ২৪ ডিসেম্বর মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। যার ফলে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

হাজীগঞ্জ কালচোঁ ইউপির সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়। যার ফলে এলাকার সব শ্রেণি পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ব্রিজটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসী কৃতজ্ঞ।

প্রবাসী দুলাল মোল্লা বলেন, মানুষের দুর্ভোগ দেখে ব্রিজটি নির্মাণ করেছি। এখন মানুষের কষ্ট লাঘব হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার মত সামর্থ্যবান যারা আছেন তাদের উচিত হবে নিজ এলাকায় সাধারণ মানুষের জন্য কাজ করা।
২৪ঘন্টা/এআর