আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট, সারাদেশে আটক ১৩০৮ জন

admin09-02-2025 10:35:17 PMদেখেছেন 220 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অপারেশন ডেভিল হান্ট, সারাদেশে আটক ১৩০৮ জন

২৪ঘন্টা অনলাইন : গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ( ৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দফতরের সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দফতর জানায়, আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে।

এর আগে গত শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে।পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

সূত্র : বিবিসি
২৪ঘন্টা/এআর