আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

বাগেরহাটের সাবেক এসপি কারাগারে

admin09-02-2025 10:32:38 PMদেখেছেন 209 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাগেরহাটের সাবেক এসপি কারাগারে

২৪ঘন্টা অনলাইন : বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মতিউর রহমানের জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

ফকিরহাট থানার ওসি এস এম আলমগীর কবীর এই তথ্য জানান। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর থেকে সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের আরও তিন কর্মকর্তাকে আটক করা হয়। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

জানা যায়, মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ করেছেন।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাটের ফকিরহাট থানায় সাবেক তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাসহ ৩৫ জনের উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

গত বছরের ৪ অগাস্ট ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় আসামিরা জড়ো হয়ে ছাত্র-জনতার উদ্দেশে গুলি ও বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আবুল হাসনাত খান বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সরকার পতনের কিছুদিন পর তাকে বাগেরহাট থেকে রংপুরে বদলি করা হয়।
২৪ঘন্টা/এআর