আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আটক ৬৫

admin09-02-2025 08:40:42 PMদেখেছেন 188 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আটক ৬৫

২৪ঘন্টা অনলাইন : গাজীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটকের খবর পাওয়া গেছে, যাদের বিরদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আাওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

অন্যদিকে রাতেই মহানগর এলাকা থেকে আরও ২৫ জনকে আটকের খবর জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক।

আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-আহ্ব্য়য়ক মাসুদ মাহমুদ। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপার বলেন, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক বলেন, অপারেশন ডেভিল হান্টে মহানগর এলাকা থেকে ২৫ জন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে।

এদিকে সেনাবাহিনী ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন। তবে তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।
২৪ঘন্টা/এআর