আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নিখোঁজের তিনদিন পর ভেসে ওঠল ভাই-বোনের মরদেহ

admin08-02-2025 09:52:46 PMদেখেছেন 195 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিখোঁজের তিনদিন পর ভেসে ওঠল ভাই-বোনের মরদেহ

২৪ঘন্টা অনলাইন : মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন ও স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের সন্তান।প্রাথমিকভাবে পুলিশ ধারণা, গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলের সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন।

দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা।

পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের রাস্তি এলাকার কুমার নদীর তীরে শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করে।  

নিখোঁজদের মা মিনোয়ার বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। তবে বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোন অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিলো।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।’
২৪ঘন্টা/এআর