আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সৌন্দর্য আজ আছে কাল নেই: অমিতাভ বচ্চন

ঐশ্বরিয়ার প্রসঙ্গে

admin06-02-2025 11:38:08 PMদেখেছেন 229 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌন্দর্য আজ আছে কাল নেই: অমিতাভ বচ্চন


২৪ঘন্টা অনলাইন : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে ধরা হয় সৌন্দর্যের আধার। বয়স ৫০ হলেও তার আকর্ষন শক্তি এতটুকুও কমেনি রাই সুন্দরীর। গত কয়েক বছরে তার পোশাক থেকে বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচনা যওি কম হয়নি তাই বলে তাকে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারও। কারণ হাফ সেঞ্চুরিতেও ঐশ্বরিয়ার চোখধাঁধানো রূপ, নীল চোখের চাহনি আর হাসি সবাইকে মোহগ্রস্ত করে।

যদিও অভিনয়ে খুব একটা দেখা যায়না বচ্চন পরিবারের এ পুত্রবধূকে। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রুপালি পর্দা থেকে দূরে। তবুও বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনও রয়ে গেছে।

এদিকে গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চন। তবে পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও বছর শেষ হওয়ার আগেই জল্পনায় পানি ঢেলেছেন তারা।

নানা জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে করলেন শ্বশুর অমিতাভ বচ্চন। এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শো‘তে।

এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক খুদে ভক্ত। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

কিশোরী বলেন, ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন। সুন্দর হওয়ার কোনো টিপস দেবেন তার থেকে জেনে আমাকে?

জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।

কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলায় শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কী বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সি কিশোরীকে নীতিশিক্ষা দিলেন, নাকি অন্য কিছু!
২৪ঘন্টা/এআর