আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

admin06-02-2025 11:04:39 PMদেখেছেন 183 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

২৪ঘণ্টা অনলাইন : সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখ্য সংগঠক আল মামুন লিখন ফেসবুকে একটি পোস্ট করেন। এ পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

এ ধরণের কমিটি রাজনৈতিক বা অন্য কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার আশঙ্কাও করছেন অনেকে। এছাড়াও যবিপ্রবি পরিবার নামে একটি ফেসবুক গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন নিয়ে একটি পোল দেয়া হলে এতে মোট ৩৬৩ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। যেখানে ২৮৮ জন শিক্ষার্থী এ কমিটি চাই না বলে ভোট প্রদান করেন। ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন এই কমিটি গঠনের প্রচেষ্টাকে কিভাবে দেখছেন শিক্ষার্থীরা তা তুলে ধরছেন যবিপ্রবি প্রতিনিধি মোস্তফা গালিব।

মার্কেটিং বিভাগের (২০২০-২১) শিক্ষার্থী শামসুজ্জামান হৃদয় বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্তরিক হয়, তাহলে এই কমিটি গঠন করার দরকার নেই। বরং প্রশাসনকে আরও জবাবদিহিতার আওতায় এনে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করাই বেশি গুরুত্বপূর্ণ। বিগত ছাত্র রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বিবেচনা করলে মনে করি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রয়োজন নেই।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের (২০২০-২১) খাদিজা খাতুন রিয়া বলেন, যবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ছাত্র প্রতিনিধি কমিটি গঠন জরুরি বলে আমি মনে করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং যবিপ্রবির শিক্ষার্থীরাও এই আন্দোলনের অংশ। তবে এই কমিটিতে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে কেউ থাকতে পারবে না বরং স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

কেমিকৌশল বিভাগের (২০২১-২২) আবু সাহেদ বলেন, যবিপ্রবিতে বৈষম্যবিরোধী কমিটি গঠনের তোড়জোড় চলছে, কিন্তু এটা আসলেই কি বৈষম্য দূর করতে পারবে, নাকি নতুন বিভক্তির সৃষ্টি করবে? একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এই ধরনের কমিটি আসলে অনেক সময় পক্ষপাতমূলক হয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সবার সমান অধিকার থাকা উচিত, সেখানে নতুন কমিটি গঠন মানে আরেকটি ক্ষমতার বলয় তৈরি করা। বৈষম্য দূর করতে হলে কমিটি নয়, দরকার স্বচ্ছ নীতি, কার্যকর প্রশাসন এবং শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ। কোনো পক্ষপাতদুষ্ট কমিটির দরকার নেই, দরকার প্রকৃত সমাধান।
২৪ঘণ্টা/এআর

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি | ২৪ঘণ্টা