আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সিলেটে গুড়িয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল

admin06-02-2025 10:28:43 PMদেখেছেন 200 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিলেটে গুড়িয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল

২৪ঘন্টা অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার নিয়ে ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, সিলেটে জেলা প্রশাসন কার্য়ালয়ে থাকা শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। ছাত্র-জনতাসহ সবার উপস্থিতিতে এটি চলছে। এটার পর সাস্টের (শাহজালাল বিশ্ববিদ্যালয়) মুর‌্যাল গুড়িয়ে দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. শের মাহবুব মুরাদ বলেন, আমরা খোঁজ নিচ্ছি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা বলেন, সকাল থেকেই আমাদের কর্মসূচি চলছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যা-গুম-নির্যাতন ইত্যাদির ভিডিও প্রদর্শনী চলছে। রাতে বিক্ষোভে অংশ নেয়া ছাত্র-জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবের মূর্তি ভাঙে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের আরেকটি মূর্তি রয়েছে। রাতেই আমরা এটা শেষ করে ওইটা গিয়ে গুঁড়িয়ে দেব।

এর আগে, গত ৯ জানুয়ারি দুপুরে ‘তৌহিদী জনতার’ ব্যানারে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরানোর দাবি ওঠেছিল। বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশ থেকে তিন দিনের মধ্যে ম্যুরাল সরিয়ে নেয়ার আল্টিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা।
২৪ঘন্টা/এআর