সারাদেশ
বাগেরহাটে পাঁচদিন ব্যাপী বইমেলা সমাপ্ত
admin04-02-2025 10:06:55 PMদেখেছেন 163 বার
শেয়ার করুন

২৪ঘন্টা অনলাইন : জেলার কচুয়া উপজেলায় আজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী বইমেলা শেষ হয়েছে।
আজ মঙ্গলবার বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রায়হান হোসেন প্রমুখ।বই মেলা উপলক্ষে প্রতিদিন বিকাল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪ঘন্টা/এআর
