আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

admin03-02-2025 10:22:11 PMদেখেছেন 316 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

২৪ঘন্টা অনলাইন : ১০ বছরের শিশু ফাতেমা আক্তার ইতিকে ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরী (সিএমপি)র ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন জোমাদ্দার (২৭)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা গ্রামের মোস্তফা জোমাদ্দারের ছেলে তিনি।

শিশু ফাতেমা আক্তার ইতি (১০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাস্থ নানা বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো। ২০১৪ সালের ৫ অক্টোবর সকালে গরুকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে। সারাদিন ঘরে না ফেরায় শিশুটির পরিবার ও আত্মীয়স্বজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরদিন দুপুরে পাশের বাড়ির একটি বাগানে ফাতেমার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ০৮(১০)১৪। উক্ত মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে ২০১৬ সালের ৩১ জানুয়ারি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পিরোজপুর আসামি সুমন জোমাদ্দার (২৭)সহ ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করেন।

আসামি মোঃ সুমন জোমাদ্দার (২৭) গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন (মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি নং-৪৬০২/এ)। গত ৬ আগস্ট, ২০২৪ কাশিমপুর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার ঘটনার সময় সুমন জোমাদ্দার (২৭) জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন।

কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় মামলা দায়ের করেন। আসামি জেল পলাতক হয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের পর চট্রগ্রাম শহরের ইপিজেড এলাকার একটি গার্মেন্টস কারখানায় ভুয়া নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

এটিইউ’র একটি চৌকস দল জিএমপি’র কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক আসামির অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, মোঃ সুমন জোমাদ্দার (২৭) মঠবাড়িয়া থানার আরও ১০টি মামলার এজাহারনামীয় আসামি।গ্রেফতারকৃত আসামিকে জিএমপি’র কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ঘন্টা/এআর