আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

admin03-02-2025 07:44:43 PMদেখেছেন 425 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই

২৪ঘণ্টা প্রতিনিধি, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পুরনো সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়েছে ৩১ জানুয়ারি। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান প্যালেস পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক ছাড়াও আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় কন্ঠ শিল্পী চন্দন চৌধুরী, লিনি সাবরিন, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, অনিক রাজ সঙ্গীত পরিবেশন করেন। ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট- এর কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।

বক্তারা যুক্তরাষ্ট্রের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক ও সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, মিডিয়ায় যেন যথাযথ তথ্যের খবর প্রকাশিত হয়। অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এমস সংবাদ প্রকাশে যেন মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা রাখে। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত। আইন লংঘন করে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না যে কোন সংস্থা। তবে অভিবাসীরা আইন লংঘন বা কোন অপরাধ যেন না করেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই।  

অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দ ও প্রধান অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নী মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন,  আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলা চ্যানেল-এর সিইও এবং রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সদস্য প্রয়াত এ. হাই স্বপনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি কওে ছোট্ট শিশু পর্ণা উত্তম সাহা, ভাষা সাহা এবং বায়োলিন পরিবেশন করেন প্রজ্ঞা উত্তম সাহা। এরপর সঙ্গীত পরিবেশন করেন অনীক রাজ, লিনি সাবরিন, কৃষ্ণা তিথি, নাজু আকন্দ ও চন্দন চৌধুরী।

২৪ঘণ্টা/আসো