আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রেলপথ অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

admin03-02-2025 06:42:14 PMদেখেছেন 210 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রেলপথ অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

২৪ঘন্টা অনলাইন : তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। এ অবস্থায় করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ অতিষ্ঠ হয়ে তাদের উঠিয়ে দেবে।

সোমবার বিকেলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের তার সঙ্গেও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা সচিব বলেন, “আমাদের দুজন যুগ্ম সচিবকে আমরা পাঠিয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”

আন্দোলনের বিষয়ে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ কী বলছে, জানতে চাইলে তিনি বলেন, “সাত কলেজেরে প্রিন্সিপালের সঙ্গে আমি বসেছিলাম। টেলিফোনে তো সবসময় কথা হচ্ছে। তারা সবাই চান, শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠানগুলোতে আসুক। ৯০% শিক্ষার্থীই আন্দোলনের সঙ্গে জড়িত না। তারাও চায় যেন শিক্ষার পরিবশে অব্যাহত থাকে।”

তাহলে এটি গুটি কয়েক শিক্ষার্থীর আন্দোলন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, “সেটি আপনাদের বুঝে নিতে হবে। আমি এটির বিশ্লেষণ দিতে পারব না।” সাত কলেজ নিয়ে গঠিত কমিটিকে তিতুমীরের বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অবরোধ ঠেকাতে সরকারের অবস্থান জানতে চাইলে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে সবারই নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। জনগণই একসময় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে। এরা শুধু আইনশৃঙ্খলা বাহিনী না, সাধারণ মানুষকেও অতিষ্ঠ করে তুলেছে। দিনের পর দিন তাদের দাবি বেড়েই চলেছে। এটার পেছনে কারা আছে সেটিও জনগণ জানে।”

২৪ঘন্টা/এএ/