আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

admin02-02-2025 11:31:24 PMদেখেছেন 197 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।

আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।’

প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ‘এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’

উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ-খবর নেন।

আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে তিনি ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দোগদানের আমন্ত্রণও জানান।

এই এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে উল্লেখ করে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সকলের জন্য উৎসাহব্যঞ্জক হতে পারে।
২৪ ঘন্টা/এআর