আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

পানি আর টয়লেট সংকটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা

admin01-02-2025 11:34:28 PMদেখেছেন 182 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পানি আর টয়লেট সংকটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা

২৪ঘন্টা অনলাইন : পর্যাপ্ত সুপেয় পানি আর টয়লেট সংকটে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন মুসল্লিরা। রাতে ঠান্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেলো দুই দিনে অনেক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। আর নানান জটিলতায় গেলো দু’দিনে মারা গেছেন অন্তত তিন জন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে জিকির-আজগারসহ নানামুখী ইবাদতের মধ্য দিয়ে দিনটি পার করেছেন মুসল্লিরা। দিনব্যাপী বিরতি দিয়ে চলেছে দেশি-বিদেশি আলেমদের নসিহতের বক্তব্য৷ রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রথম অংশ।

সরেজমিনে দেখা যায়, পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ান শোনার পর সাথীদের জন্য দুপুরের খাবার রান্না করছেন অনেকেই। এর মধ্যে ৬৫ জনের দলের এক মুরুব্বি বলছিলেন, এই কাজও ইজতেমায় তাদের ইবাদতের অংশ। তিনি জানান, সারাদিন ইবাদত-বন্দেগি আর কুরআন হাদিসের তালিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন তারা। ধর্মের শান্তির শিক্ষা নিয়ে ফিরে সেই শিক্ষা ছড়িয়ে দিতে চান তারা।

এদিকে ইজতেমা ময়দান লাগোয়া ফ্রি চিকিৎসা কেন্দ্রের বুথে বুথে দেখা মিললো মুসল্লিদের দীর্ঘ লাইন। এই মুসল্লিদের কেউ এসেছেন পেটের সমস্যা নিয়ে তো কেউ আবার কিডনি। হার্ট জটিলতা বা মাজা পিঠের ব্যথা নিয়েও এসেছেন অনেকে। চিকিৎসকদের দাবি, জরুরি চিকিৎসা সেবার পুরোটাই ফ্রি দিচ্ছেন তারা, সমস্যা জটিল হলে নিজেদের ব্যবস্থাপনায় পাঠাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে।

আখেরি মোনাজাতসহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মুরুব্বিরা অভিযোগ করেন ১৭ ডিসেম্বর সাদ অনুসারীদের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে দাওয়াতে তবলীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইজতেমা আয়োজকদের শীর্ষ মুরুব্বি কেফায়েত উল্লাহ আজহারী বলেন, একটি পক্ষ গুজব ছড়িয়ে মুসল্লিদের এই পর্বের ইজতেমায় না আসতে বললেও লাখো মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভালোভাবেই শেষ করা যাচ্ছে প্রথম পর্ব।

রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ৷ আর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ যাতে অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থীর বাকি ২২ জেলার অনুসারীরা।
২৪ঘন্টা/এআর

পানি আর টয়লেট সংকটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা | ২৪ঘণ্টা