আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

ফুলবাড়ীতে অধ্যক্ষ সহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার

admin01-02-2025 08:41:49 PMদেখেছেন 184 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফুলবাড়ীতে অধ্যক্ষ সহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার

২৪ঘন্টা অনলাইন : জেলার ফুলবাড়ী উপজেলায় কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) সহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২ টায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহেল বাকি খন্দকার উপজেলার বড়লই গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। গ্রেফতার অন্য দুই নেতা হলেন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ভিটা সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে প্রতাপ চক্রবর্তী (৪৭)  এবং ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা, উপজেলার বোয়াইলভীড় গ্রামের নুরুল ইসলামের ছেলে  ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজের প্রদর্শক জোয়ারদার আব্দুল খালেক (৪৪)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার সহ অন্যান্যরা । শুক্রবার রাতে তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে, ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায়  তাদের গ্রেফতার দেখানো হয়।
 ২৪ঘন্টা/এআর