আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে খুলনায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

admin29-01-2025 10:26:34 PMদেখেছেন 185 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্ত্রী হত্যার দায়ে খুলনায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

২৪ ঘন্টা অনলাইন : খুলনায় স্ত্রী হত্যার দায়ে এক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লিটন কুমার দেবনাথ পুলিশের কনস্টেবল (ক নম্বর ৫৯৬)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১ নম্বর ওয়ার্ড পৌরসভার জনৈক অভিলাষ দেবনাথের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আলমগীর হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আলফাজ হোসেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২ মার্চ দুপুর পৌনে ৪টার দিকে রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ ওই এলাকায় টহলের সময়ে লোকমুখে জানতে পারেন উপজেলার ডোবা গ্রামে অজ্ঞাত নারীর লাশ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করেন। পরে তিনি বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা করেন।

সূত্র আরও জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা কোচপাড়া এলাকার সামসুল আলমের মেয়ে আরজু আক্তারকে বিয়ের প্রস্তাব দেন পুলিশ সদস্য লিটন কুমার। কিন্তু তিনি অন্য ধর্মাবলম্বী ও দুসন্তানের জনক হওয়ায় আরজু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। লিটন তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করতে থাকেন। কোনোভাবে কাজ না হওয়ায় আরজু আক্তারসহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন লিটন। এ হুমকির পর আরজু বিয়ের জন্য রাজি হন।

২০১৯ সালের ১ জানুয়ারি এফিডেভিট করে লিটন নাম পরিবর্তন করে আরজু আক্তারকে বিয়ে করেন এবং এর মধ্যে তাদের কোলজুড়ে জন্ম নেয় আবিদ হোসেন অথৈ নামের একটি ছেলেসন্তান। ওই বছরের ১৯ অক্টোবর বদলিজনিত কারণে তারা উভয়ে খুলনায় চলে আসেন এবং রূপসা উপজেলার পুটিমারী এলাকায় জনৈক হাজী মো. সবুরের বাড়ি ভাড়া নেন।

সেখানে কিছুদিন থাকার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয় এবং আরজু আক্তারকে লিটন শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। এ ঘটনার পর বাড়ির মালিক তাদের বাড়ি ছেড়ে দিতে বলেন। ওই বছরের ডিসেম্বর মাসে লিটন একই এলাকার জনৈক নাদিরা বেগমের বাড়ি ভাড়া নেন। সেখানে কিছুদিন শান্ত থাকার পর লিটন স্ত্রীকে আবারও মারধর করেন।

এ ঘটনায় তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। আরজু আক্তার তাঁকে ছেড়ে চলে গেলে চাকরির ক্ষতি হতে পারে; এই আশঙ্কায় তাকে হত্যার পরিকল্পনা করতে থাকেন লিটন।

পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আরজু আক্তারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন লিটন এবং যাতে ভেসে না ওঠে, সে জন্য লাশের সঙ্গে লোহার পাত পেঁচিয়ে রূপসা আঠারো বাকী নদীতে ফেলে দেন। হত্যার পর প্রচার চালানো হয় স্ত্রী ছোট বাচ্চা রেখে পালিয়ে গেছেন।

এটি বাড়িসহ আশপাশের লেকজন বিশ্বাস করেননি। স্থানীয়রা বলেন, স্ত্রীকে লিটন হত্যা করেছেন। এমনকি এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় পুটিমারী পুলিশ ক্যাম্পের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দেয়।

তাছাড়া নদী থেকে আরজুর লাশ উদ্ধারের ছবি তাঁকে দেখালে তিনি এটি তাঁর স্ত্রীর নয় বলে দাবি করেন। লাশের ছবি প্রতিবেশীদের দেখানো হলে তাঁরা সেটি আরজু আক্তারের বলে শনাক্ত করেন। পরে আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়। বিভিন্ন কার্য সম্পাদন করে পুলিশ নিশ্চিত হয়, এটি আরজু আক্তারের লাশ।

পরবর্তীকালে আদালতের নির্দেশে ওই মামলায় লিটনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা পিবিআইর ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ২০২১ সালের ১১ নভেম্বর লিটন কুমারকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।
২৪ ঘন্টা/এআর