আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

হারল রংপুর, প্লে অফে এক পা চিটাগাংয়ের

admin29-01-2025 07:32:48 PMদেখেছেন 219 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হারল রংপুর, প্লে অফে এক পা চিটাগাংয়ের

২৪ঘণ্টা টিভি অনলাইন : হেরেই চলেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলকে হারিয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছে চিটাগাং কিংস। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর। টানা জয়ের রেকর্ড গড়া রাইডার্সরাই এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে! চিটাগাং কিংসের বিপক্ষেও এবার ব্যর্থ রংপুরের ব্যাটাররা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি রাইডার্স বোলাররাও। তাতে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিতই বলা যায় চিটাগাংয়ের। ১০ ম্যাচ খেলে ৪ হারের বিপরীতে ৬ জয় চিটাগাংয়ের। ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রাজশাহী। তবে রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলে তবেই ১২ পয়েন্ট হবে তাদের।

তখন নেট রানরেটে সেরা চার নির্ধারিত হবে। বুধবার (২৯ জানুয়ারী) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। ৬ রান করে লাহিরু মিলান্থা সাজঘরে ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ক্লার্কের পথেই হেটেছেন মোহাম্মদ মিঠুনও। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪৩ রান। ৪১ রান এসেছে পারভেজের ব্যাট থেকে। আর হায়দার অপরাজিত থেকেছেন ১৮ বলে ৪৮ রান করে। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কিংসরা।

এর আগে ব্যাট করতে নেমে বেশ ভুগেছে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টেভেন টেইলর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার সৌম্য ২৩ রান করেছেন। তিনে নেমে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। ইফতিখার আহমেদ এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪৭ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ব্যাটার।

২৪ঘণ্টাটিভিিআসো