আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

দেশের চাহিদা মেটাতে চাল, ডাল ও চিনি সংগ্রহ করবে সরকার

admin28-01-2025 09:25:25 PMদেখেছেন 246 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশের চাহিদা মেটাতে চাল, ডাল ও চিনি সংগ্রহ করবে সরকার

২৪ঘন্টা অনলাইন : দেশের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল করতে সরকার আজ চাল, ডাল ও চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ৫ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিটি প্রস্তাবগুলো অনুমোদন করেছে। তিনি আরো বলেন, ‘আমরা রমজান মাসে বাজারে সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করার চেষ্টা করব, এমনকি আসন্ন রমজানের শেষ পর্যন্ত। সরবরাহের পাশাপাশি কঠোর নজরদারিও থাকবে।’

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য কর্তৃপক্ষ ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড ১১) থেকে জি২জি পর্যায়ে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৭৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে। যার প্রতি কেজি  চিনির দাম পড়বে ১১৫ দশমিক ৪২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯৮ দশমিক ৪৫ টাকা।
২৪ঘন্টা/এআর