আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

বাস্কেটবল দক্ষতা ও শিক্ষার উন্নয়নে এআইইউবি-বিবিএফ সমঝোতা স্মারক

admin28-01-2025 09:20:07 PMদেখেছেন 256 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাস্কেটবল দক্ষতা ও শিক্ষার উন্নয়নে এআইইউবি-বিবিএফ সমঝোতা স্মারক

২৪ঘন্টা অনলাইন : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের তরুণ বাস্কেটবল খেলোয়াড়দের একাডেমিক শিক্ষা ও বাস্কেটবল খেলার দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

গত সোমবার (২৭ জানয়ারি) এআইইউবি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ড. শামীম আকা নওয়াজ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর ড. মনজুর এইচ খান, এবং এআইইউবি ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অধীনে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এডুকেশন পার্টনার হিসেবে শিক্ষা সহায়তা প্রদান করবে এআইইউবি।

উল্লেখ্য, এআইইউবি এডুকেশন পার্টনার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনকে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে।
২৪ঘন্টা/এআর

 

বাস্কেটবল দক্ষতা ও শিক্ষার উন্নয়নে এআইইউবি-বিবিএফ সমঝোতা স্মারক | ২৪ঘণ্টা