আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

'ট্যালি প্রাইম ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে আর্থিক পরিচালনায় এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে সহায়তা করে'

admin16-01-2025 01:03:18 AMদেখেছেন 276 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
'ট্যালি প্রাইম ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে আর্থিক পরিচালনায় এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে সহায়তা করে'

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ ২.০ সফল করার ক্ষেত্রে ক্ষুদ্র-মাঝারি ব্যবসা (এসএমই) প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ডিজিটাল ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা অপরিসীম। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশে ট্যালি সল্যুশনস-এর কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ট্যালি প্রাইমের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন সানজি বলেন, “বাংলাদেশি এসএমই ব্যবসার মাঝে ৯৩.৬% ব্যবসাই ক্ষুদ্র এবং ৬.৪% মাঝারি ক্যাটাগরির। ট্যালি প্রাইম এই এসএমইগুলোর ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে ভূমিকা রাখবে। ট্যালি প্রাইম সহজে ব্যবহারযোগ্য ও উদ্যোক্তা-বান্ধব একটি সফটওয়্যার, যা তাদের একই স্থানে আর্থিক ব্যবস্থাপনা, বুককিপিং সহ বিভিন্ন কাজে সাহায্য করবে। বাংলাদেশ ২.০ ভিশনের অধীনে আর্থিক অন্তর্ভুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “সম্প্রতি আমরা বাজারে ট্যালি প্রাইম ৫.০ এনেছি, যেখানে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব উদ্যোক্তারা কাজের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য এটি বেশ উপকারী হবে। ডিজিটাল টুলগুলোকে আরও সহজে ব্যবহারযোগ্য করে তুলতে এটি একটি বড় পদক্ষেপ।”

প্রযুক্তি সম্পর্কে যাদের ধারণা কম তাদের জন্য ট্যালি প্রাইম কীভাবে সহায়ক হবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা দেশের সাধারণ উদ্যোক্তাদের কথা বিবেচনা করেই ট্যালি প্রাইম তৈরি করেছি। এর ব্যবহার খুবই সহজ এবং ইন্টারফেসের জন্য তেমন প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই। আরও সহজ করতে আমরা বাংলা ভাষাও যুক্ত করেছি, ফলে ব্যবহারকারীরা ধাপে ধাপে ব্যবহারের নির্দেশনা পাবে এবং এর ড্যাশবোর্ড ব্যবহারকারীদের সহজে ইনভয়েসিং ও ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাহায্য করবে।”

ট্যালি প্রাইম আরও উন্নত করতে ব্যবহারকারীদের মতামত ও প্রতিক্রিয়া কতটা বিবেচনা করা হয়- এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন সানজি বলেন, “ব্যবহারকারীদের প্রতিক্রিয়া, মতামত ও অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত সার্ভে ও গ্রুপ-আলোচনার মাধ্যমে তাদের চাহিদা বোঝার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, আগের ভার্সনে বাংলা ভাষা ছিল না। পরবর্তীতে ব্যবহারকারীদের অনুরোধ ও চাহিদা বিবেচনা করেই তা নতুন ভার্সনে যোগ করা হয়। আমরা সবসময়ই স্থানীয় অংশীদারদের মতামত নিয়ে থাকি এবং আমাদের ফিচারগুলো উন্নত করি।”

কোন এলাকায় ইন্টারনেট সংযোগে সমস্যা হলে ট্যালি প্রাইম তা কীভাবে সমাধান করে জানতে চাইলে তিনি বলেন, “আমরা প্রোডাক্ট ডিজাইনের আগে সব দিক বিবেচনা করেছি। আমরা জানতাম যে, বিশেষ করে গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ সীমিত হতে পারে। তাই ট্যালি প্রাইম এমনভাবে ডিজাইন করেছি যেন অনলাইন ও অফলাইনে উভয়ভাবেই কাজ করা যায়। এর ফলে ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ থাক বা না থাক, তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন।”

সালাহউদ্দিন সানজির মতে, বাংলা ভাষায় ব্যবহার, সহজ ফিচার এবং রিয়েল-টাইম ডেটার মাধ্যমে ট্যালি প্রাইম এই প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীদের সফলতায় ভূমিকা রাখছে। এসএমইগুলোর বিকাশে এবং দেশের ডিজিটাল ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় টুলস সরবরাহে তারা সর্বদা সচেষ্ট। স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নত ফিচার ও ব্যবহারকারীর প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ট্যালি প্রাইম এসএমইগুলোকে আর উন্নত হতে সাহায্য করছে, যা দেশের অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক অর্থনীতির যাত্রাকে ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস।”
২৪ঘন্টা/এআর