আলোচিত❯
ইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

লামায় ৭ তামাক চাষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

admin15-01-2025 12:02:54 AMদেখেছেন 183 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লামায় ৭ তামাক চাষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

২৪ঘন্টা অনলাইন : বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকা থেকে পিতা পুত্রসহ ৭ তামাক চাষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে একটি তামাক চাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে লামা থানা পুলিশ জানিয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, অপহৃতদের উদ্ধারে সেখানে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্থানীয়দের কাছে জানা গেলেও এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন আজ জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো. আমিনের তামাক চাষের খামার বাড়ীতে হানা দেয় এবং সেখানে থাকা মোহাম্মদ আমিন (৪০), তার ছেলে মোহাম্মদ সাকিব (১৫) সহ তামাক চাষে নিয়োজিত ৫ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ বুধবার সকালে এ ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন থানা ও গজালিয়া সেনা ক্যাম্পে খবর দেয়। সকালে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সেখানে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে।  
২৪ঘন্টা/এআর