আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সন্তানদের নিয়ে পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান হুরে জান্নাত

admin14-01-2025 09:45:43 PMদেখেছেন 213 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সন্তানদের নিয়ে পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান হুরে জান্নাত

২৪ঘন্টা অনলাইন : হুরে জান্নাত পেশায় একজন শিক্ষক। স্বামীও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দীন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে জসিম শিক্ষকতা পেশা বেছে নেন। জীবনে জড়ান হুরে জান্নাতকে।

টোনাটুনির সংসারে আসে তাদের দুটি সন্তান। এ নিয়ে ভালোই চলছিল তাদের। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাত। তাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের তামিল নাড়ুর সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে জান্নাতের। চিকিৎকরা অবিলম্বে সার্জারির পরামর্শ দেন এবং আগামী ২২ জানুয়ারি সার্জারির সময় নির্ধারণ করেন। সার্জারির পর কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।

জসিম জানান, স্ত্রীর সার্জারির জন্য ১০ লাখ ও পরবর্তী চিকিৎসায় কেমোথেরাপিসহ আরও ২৫ লাখের (মোট ৩৫ লাখ) মতো ব্যয় হবে। ইতোমধ্যে তার সঞ্চয় ও ধার-দেনা করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন।

এই মুহূর্তে চিকিৎসা চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই জসিমের। কিন্তু পাঁচ ও দেড় বছরের দুই বাচ্চা ও স্বামীকে নিয়ে আরও দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান জান্নাত। মায়ের স্নেহে, বুকে আগলে সন্তানদের বড় করতে চান তিনি।

এই ছোট্ট স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজের আপামর মানুষের দিকে তাকিয়ে আছেন জসিম ও জান্নাত দম্পতি। আপনাদের ছোট্ট ছোট্ট সহায়তায় একজন মা তার বুকে আগলে সন্তানদের বড় করার স্বপ্নটি বাস্তব করতে পারবেন।

জান্নাতকে সহায়তার জন্য নিচের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

Bkash/Nagad/Rocket: 01813166385 (Md. Jashim Uddin)
 
Bkash/Nagad 01518328440 (HORE JANNAT, SPOUSE)

২৪ঘন্টা/এআর