আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

কলেজের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

admin12-01-2025 08:35:47 PMদেখেছেন 186 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কলেজের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

২৪ঘন্টা অনলাইন : এবার চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। এর আগে গত ১ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরের ১৫নং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ডিসপ্লেতে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু' লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।

জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটা কীভাবে হলো তা আমাদের জানা নেই।

জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কীভাবে? এটি আমাদের জানা নেই। তবে এটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শোনা মাত্র আমরা কলেজে যাই। সেখানে গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দেয়া হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে রেলওয়ের স্টেশন, স্কুল-কলেজ ও মসজিদের ডিজিটাল ডিসপ্লে হ্যাঙ করে পতিত সরকারের দোসররা এরকম প্রচারণা চালিয়ে যাচ্ছে।
২৪ঘন্টা/এআর