আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

বেরোবি শহীদ মুখতার ইলাহী হলে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে কক্ষ বরাদ্দ

admin08-01-2025 09:36:06 PMদেখেছেন 182 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বেরোবি শহীদ মুখতার ইলাহী হলে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে কক্ষ বরাদ্দ

২৪ ঘন্টা অনলাইন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন আবাসিক শিক্ষার্থীকে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার ছাত্রদের আবাসিক সমস্যা নিরসনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। আগামীতেও উক্ত হলে ছাত্রদের আবাসন সুবিধার প্রক্রিয়া এভাবেই চলমান থাকবে।

শহীদ মুখতার ইলাহী হলে ছাত্রদের আবাসিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজাল্ট, বাসস্থান থেকে ক্যাম্পাসের দূরত্ব, অর্থনৈতিক অবস্থা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ উপলক্ষে শহীদ মুখতার ইলাহী আবাসিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে কক্ষ বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এসময় উপাচার্য বলেন, আবাসিক হলের শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরির জন্য বর্তমান প্রশাসন কাজ করছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের মধ্যেই সেলুন, লন্ড্রিসহ বিভিন্ন সেবা খুব শিগগিরই চালু হয়ে যাবে।

তিনি আরও বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মানসিকতা ধরে রাখতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রাকারিকুলার এক্টিভিটিসে সক্রিয় থাকা প্রয়োজন রয়েছে।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভাস্টবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর