আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নেত্রকোনায় ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ

admin30-12-2024 08:25:41 PMদেখেছেন 183 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নেত্রকোনায় ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ

২৪ ঘন্টা অনলাইন : চলতি বছরে ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা গত তিন বছরে নেত্রকোনায় সরিষার আবাদ বেড়েছে অর্ধেকেরও বেশি । গত ২০২১ সালে জেলায় সরিষার আবাদ হয়েছিল ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে।

সোমবার নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরিষা মূলত কৃষকদের জন্য একটি বোনাস ফসল। কারণ, আমন ধান কেটে ঘরে তোলার পর থেকে বোরো আবাদের আগমুহূর্ত পর্যন্ত সাধারণত কৃষকদের বেশির ভাগ ফসলি জমিই পতিত থাকে। এ সময়টাতে পতিত জমিতে সরিষা চাষ খুবই লাভজনক। কৃষকরা চাইলে এ সময়ে অল্প শ্রমে ও খরচে সরিষা আবাদ করে বেশ লাভবান হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব সময়ই সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি। তাদের নানারকম পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনা প্রদান করছি। যে কারণে দিন দিন কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন এবং আগের তুলনায় বর্তমানে সরিষার আবাদ গত তিন বছরে অর্ধেকেরও বেশি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

জেলার হাওর এলাকা মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমার উপজেলায় এবার সরিষার আবাদ খুব ভালো হয়েছে। আশা করছি, বাম্পার ফলন হবে।  আমরা সরিষা চাষীদের বীজ ও সার প্রণোদনা দিয়েছি।

জেলার আটপাড়া উপজেলার চারিয়া গ্রামের কৃষক ফয়সাল মিয়া বলেন, আমার এক একর জমিতে সরিষা চাষ করেছি। সরিষা আবাদ খুবই সহজ। খরচও তেমন নাই। বাজারে সরিষার চাহিদা ও দাম বেশি। ফসল ভালো হয়েছে। তাই এবার ভালো লাভবান হব বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, জেলার ১০টি উপজেলায় এ বছর ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে জেলার সদর উপজেলায় ২ হাজার হেক্টর, পূর্বধলা উপজেলায় ২ হাজার ৬৮৫ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৬০০ হেক্টর, কলমাকান্দা উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ৫৩২ হেক্টর, বারহাট্টা উপজেলায় ৬৭৫ হেক্টর, কেন্দুয়া উপজেলায় ১ হাজার ৪৭৮, আটপাড়া উপজেলায় ৮৫০ হেক্টর, মদন উপজেলায় ২ হাজার ১০ হেক্টর এবং খালিয়াজুরী উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
২৪ ঘন্টা/এআর