আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সাংবাদিকতার একমাত্র কাজ সত্যের সন্ধান করা: কাদের গণি চৌধুরী

admin29-12-2024 09:21:04 PMদেখেছেন 194 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাংবাদিকতার একমাত্র কাজ সত্যের সন্ধান করা: কাদের গণি চৌধুরী

২৪ঘন্ট অনলাইন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, সত্যের জয় সবসময়ই সুনিশ্চিত। তাই সত্যকে প্রকাশ করা এবং সত্যের সন্ধান করাই সাংবাদিকতার একমাত্র কাজ।

আজ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বলেন, ‘সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন, এমন সাংবাদিকদের মানুষ বিশ্বাস করে। অনেক সাংবাদিককে দেশ ছেড়ে পালাতে হয়েছে কারণ তারা সাংবাদিকতার মৌলিক নীতি ও নৈতিকতা বজায় রাখেননি, এটি মিডিয়ার জন্য একটি বড় লজ্জা।’

কাদের গণি বলেন, সত্যের অভাব ও নির্দেশিত সাংবাদিকতা কাম্য নয়, কারণ খারাপ সাংবাদিকতা সমাজ, দেশ ও মানব সভ্যতাকে কলঙ্কিত করে।

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুব কমই দেখা গেছে উল্লেখ করে কাদের গণি বলেন, বস্তুনিষ্ঠতা মানে কোনো ঘটনা বা বিষয়কে অতিরঞ্জিত করা বা ছোট করা নয়। নিরপেক্ষতা অর্থ হল একজন সাংবাদিক কোনও পক্ষের নয় এবং তিনি ভারসাম্যপূর্ণভাবে তথ্য দেবেন।

তিনি বলেন, সাংবাদিকতার ন্যায্যতা মানেই যেখানে উভয় পক্ষের বক্তব্য যথাসম্ভব ন্যায্যভাবে উপস্থাপন করা হবে।

এজিএম-এ বক্তৃতা করেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, সহ-সভাপতি একেএম মহসিন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এজিএম পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রুবেল।
২৪ঘন্টা/এআর