আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবর্তণের সম্ভাবনা সহসাই নাই : পররাষ্ট্র উপদেষ্টা

admin28-12-2024 10:37:40 PMদেখেছেন 206 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোহিঙ্গাদের প্রত্যাবর্তণের সম্ভাবনা সহসাই নাই : পররাষ্ট্র উপদেষ্টা

২৪ ঘন্টা অনলাইন : মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা সম্ভব নয়। এ কারণে আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।

তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না।

ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, ওই বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

এসময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে  এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতি প্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, দলগুলো অনেক সময় তাদের মূলনীতি থেকে সরে আসে, এবং জনগণের দায়িত্ব হলো তাদের সঠিক পথে পরিচালনা করা। সবসময় বলা হয়, 'দলের চেয়ে দেশ বড়', কিন্তু বাস্তবে অনেক সময় তার উল্টো চিত্র দেখা যায়।
২৪ঘন্টা/এআর