আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র জুলিয়েট আর নেই

admin28-12-2024 10:11:07 PMদেখেছেন 220 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র জুলিয়েট আর নেই

২৪ ঘন্টা অনলাইন :  ‘জুলিয়েট’খ্যাত অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয়ের সময় অলিভিয়ার বয়স ছিল মাত্র ১৫। জুলিয়েট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান তিনি। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন।

উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন নির্মাতা ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।

সিনেমাটিতে ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল ১৬ বছর।

১৯৬৮ সালের অস্কারে রোমিও অ্যান্ড জুলিয়েট সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।
২৪ঘন্টা/এআর