আলোচিত❯
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

admin25-12-2024 09:16:42 PMদেখেছেন 214 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
২৪ ঘন্টা অনলাইন : বর্ণিল আয়োজনে সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার গির্জাগুলোতে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।
প্রতিবছরের মতো এবারও সিলেটের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছেন। রঙিন আলোকমালায় সেজে উঠেছে সিলেটের চার্চগুলো।
সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জাগুলোতে আসেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। এ সময় বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠে উচ্ছ্বাসে। শিশুদের মাঝেই এই উচ্ছ্বাসটা বেশি দেখা গেছে।
সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। সিলেটে বড়দিন উপলক্ষে দিনব্যাপী রয়েছে কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল এমন প্রত্যাশা সকলের।
সকালে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তারা।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক উইলসন গ্রে বলেন, বড়দিন ঘিরে আমরা সপ্তাহব্যাপী নানা আয়োজন করেছি। এসব আয়োজনের মধ্যে নগর কীর্তন, বড়দিনের উপাসনা, কেক কাটা, পিঠা পর্ব, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
তিনি আরো বলেন, আমরা আশা করছি, প্রশাসনসহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এবারের বড়দিনের উৎসব উদযাপন করতে পারবো। প্রেসব্রিটারিয়ান চার্চের ফাদার নিঝুম সাংমা বলেন, ‘সিলেট একটি সম্প্রীতির নগরী। শুধু ধর্মীয় সম্প্রীতিই নয়, রাজনৈতিকভাবেও সিলেট সম্প্রীতির শহর।’ তিনি আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা ভয়ে ছিলাম, ধর্মীয় উৎসব পালন করতে পারব কিনা। কিন্তু আমরা উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপন করছি। আমরা আশা করি, সিলেটের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকেন।
কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে কড়া নজরদারির ব্যবস্থা। প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ।
এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে সিলেট নগরী ও আশপাশে অবস্থিত চার্চগুলো উৎসবের রঙে রঙ্গিন করা হয়েছে।বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ঘরে ঘরে জ্বালানো হয়েছে রঙিন আলো। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।
বড়দিনের উৎসবকে ঘিরে আনন্দমুখর আয়োজনে পিছিয়ে নেই অভিজাত হোটেলগুলোও। রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে।
২৪ঘন্টা/এআর