আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে

admin11-12-2024 06:28:03 PMদেখেছেন 249 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে

পঞ্চগড় প্রতিনিধি, ২৪ঘণ্টা অনলাইন : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উত্তরের হিমশীতল বাতাসে ঘন কুয়াশা আর মেঘের কারণে সূর্য উত্তাপ ছড়াতে না পারায় শীতের তীব্রতা বেড়ে গেছে। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষের অবস্থা শীতে জবুথবু। তাপমাত্রা না কমলেও শীতের তীব্রতা বাড়ছেই। বিকাল থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার সাথে মৃদু বাতাস বইছে। গত সাত দিন সূর্যের মুখ দেখা যায়নি। মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় ঢাকা ছিল সমগ্র এলাকা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতে তীব্রতাও বাড়ছে।

১১ ডিসেম্বর বুধবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল চারদিক। তবে শীত উপেক্ষা করে শ্রমিক ও খেটে খাওয়া মানুষজন কাজে যেতে দেখা গেছে। কুয়াশার কারণে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে । সাধারণ খেটে খাওয়া তৃণমূল ও দরিদ্র মানুষ শীতের দুর্ভোগে পড়েছে। গরম কাপড়ের অভাব তাদের এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। চা শ্রমিক পাথর শ্রমিক দিনমজুর ছিন্নমূলসহ জেলার প্রায় লাখো শ্রমিক সকাল থেকে জীবিকার তাগিদে কাজে বের হয়। এদিকে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী শীতবস্ত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত মঙ্গলবার সকাল ৯টায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল । আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। তিনি জানান, আকাশে মেঘ থাকায় এবং কুয়াশার কারণে সূর্যের তাপ ভুপৃষ্ঠে পৌঁছাতে না পারায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

২৪ঘণ্টা/শাহ