আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

admin15-11-2024 11:42:56 AMদেখেছেন 384 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখালো প্যারাগুয়ে। এগিয়ে যাওয়া ম্যাচেও হার দেখতে হলো লিওনেল মেসির দলকে। গত পাঁচ বছরে এটি মাত্র চতুর্থ হার আলবিসেলেস্তেদের।

১৫ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিল টপার আর্জেন্টিনা। প্যারাগুয়ের মাঠে গিয়ে হোঁচট খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গত সেপ্টেম্বরে এই দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারালো দলটি।

বল দখলে আর্জেন্টিনা বেশ এগিয়ে (৭৭ ভাগ) থাকলেও শটের দিক থেকে প্রায় সমানে সমান ছিল প্যারাগুয়ে। তাদের ৮টি শটের মধ্যে ২টি ছিল লক্ষ্যে, এই দুটিতেই হয়েছে গোল। অন্যদিকে ৯ শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছিল আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্টিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। কিন্তু এই এগিয়ে থাকা মাত্র ৮ মিনিটের জন্য।

১৯ মিনিটে আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল স্বাগতিকদের। জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে ব্যবধান ২-১ করে প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর ব্যবধান কমাতে পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির দলকে।

এই হারের পরও অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ৭ জয়, এক ড্র আর ৩ হার নিয়ে ২২ পয়েন্ট তাদের। ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তিনে। ১৬ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান এখন ছয় নম্বরে।

২৪ঘণ্টা/আসো

প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার | ২৪ঘণ্টা