আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শীর্ষ করদাতা শাহরুখ, পেছনে বচ্চন-কোহলি প্রমুখ

admin06-09-2024 09:25:38 PMদেখেছেন 631 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শীর্ষ করদাতা শাহরুখ, পেছনে বচ্চন-কোহলি প্রমুখ

২৪ঘণ্টা অনলাইন : সময়টা দুর্দান্ত যাচ্ছে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র ধারাবাহিক সফলতার রেশ যেন কাটছেই না। সিনেমা ছাপিয়ে এবার রাজস্ব খাতেও নিজেকে শীর্ষে নিয়ে গেলেন বলিউড বাদশাহ। যেখানে তার পেছনে পড়ে গেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিংবা ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির মতো তারকারা।  ২০২৪ সালে ভারতীয় তারকাদের কর প্রদানের (ইনকাম ট্যাক্স) তথ্য প্রকাশ করেছে দেশটির রাজস্ব বিভাগ। যাতে দেখা গেছে, ভারতের সব ইন্ডাস্ট্রির তারকা তো বটেই ক্রিকেটারদেরও পেছনে ফেলেছেন কিং খান। তিনি ৯২ কোটি রুপি কর দিয়ে ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হয়েছেন এবার।  এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম ফরচুন ইন্ডিয়া।

বিজয় : ৮০ কোটি রুপি কর দিয়ে এই তালিকায় শাহরুখ খানের পেছনেই আছেন তামিল অভিনেতা বিজয়। একের পর এক দারুণ সব সিনেমা উপহার দিয়ে ইতোমধ্যে পোক্ত অবস্থান ও ভক্ত মহল তৈরি করেছেন নায়ক। সঙ্গে অর্থ-কড়িও কামিয়েছেন বেশ। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিজয়ের নতুন সিনেমা ‘গোট’।

সালমান খান : এদিকে শিগগিরই মুক্তি পাবে বলিউড ভাইজানের ‘সিকান্দার’। যে ছবির জন্য বুকে ব্যথা নিয়েই শুটিং করে যাচ্ছেন ৫৮ বছর বয়সী সালমান। তার শেষ সিনেমাগুলো আশানুরূপ সাড়া না ফেললেও এই ছবিটি নিয়ে ভক্তদের আশার অন্ত নেই। অনেকেই বিশ্বাস করছেন, ‘সিকান্দার’ দিয়ে ভাইজান আবার ইউটার্ন করবেন সফলতার পথে। তবে তার আগেই খুশির খবর এলো ‘সিকান্দার’ শিবিরে। চলতি অর্থবছরে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষ করদাতার তালিকায় তিন নম্বরে অবস্থান নিয়েছেন সালমান খান। ৭৫ কোটি রুপি কর দিয়েছেন এই রয়েল ব্যাচেলর।

অমিতাভ বচ্চন : ৭১ কোটি রুপি কর দিয়ে তালিকার চার নম্বরে আছেন বলিউড শাহেশাহ অমিতাভ বচ্চন। অনেক কষ্টে তালিকার সেরা পাঁচে নিজেকে রাখতে পেরেছেন ভারতীয় ক্রিকেটের নতুন বরপুত্র বিরাট কোহলি। ৬৬ কোটি রুপি কর দিয়েছেন ভারত তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

অজয় দেবগন : তালিকার ছয় নম্বরে অবস্থান করছেন বলিউডের সফল পুলিশি অ্যাকশন হিরো অজয় দেবগন। ৪২ কোটি রুপি কর দিয়েছেন তিনি। পরের জায়গাটিতে আছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ৩৮ কোটি রুপি কর দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ৩৬ কোটি রুপি কর দিয়ে আট নম্বরে আছেন ‘অ্যানিমেল’খ্যাত রণবীর কাপুর। এদিকে সমান সামন ২৮ কোটি রুপি কর দিয়ে তালিকার ৯ ও ১০ নম্বরে অবস্থান করছেন নায়ক হৃতিক রোশন ও ক্রিকেটের বরপুত্র শচিন টেন্ডুলকার।

২৪ঘণ্টা/আসো