আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শুক্রবার চলবে মেট্রোরেল

admin06-09-2024 08:56:36 PMদেখেছেন 448 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শুক্রবার চলবে মেট্রোরেল

২৪ঘণ্টা অনলাইন : যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে শুক্রবার বিকেলে মেট্রোরেল পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে কোন শুক্রবার থেকে চলবে, সেটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ডিএমটিসিএল বলছে, তারা আগামী ২০ সেপ্টেম্বরের (শুক্রবার) মধ্যে চালানোর চেষ্টা করছে। এদিকে শুক্রবার মেট্রোরেল চলবে, গত সপ্তাহে এমন সংবাদ প্রকাশের পর আজ অনেকেই মেট্রোস্টেশনে ভিড় করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও মেট্রোরেল চলার তথ্য জানতে চান। গতকাল শুক্রবার ডিএমটিসিএলের এমআরটি-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘মেট্রোরেলের স্টেশনগুলোয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে। ডিএমটিসিএল কিংবা সরকারের পক্ষ থেকে কখনও বলা হয়নি যে শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল করবে।

মোহাম্মদ জাকারিয়া বলেন, শুক্রবার মেট্রোরেল চালাতে তাঁদের কাজ জোরেশোরে চলছে। তিনি আশা করছেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে সেটা করতে পারবেন। তবে হুট করে চালানো শুরু করে আবার কোনো ইস্যুতে মেট্রোরেল চালানো বন্ধ করে দিলে লাখো যাত্রী বিপাকে পড়বেন। তাই সব দিক গুছিয়ে নিয়েই তাঁরা শুক্রবার মেট্রোরেল পরিচালনা করতে চান। ডিএমটিসিএল সূত্র বলেছে, শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে অনেক ধরনের প্রস্তুতি দরকার। মেট্রোরেলে জনবলসংকট রয়েছে। শুক্রবার স্টেশনগুলোয় মাত্র একজন কর্মকর্তা থাকেন। তাই শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে টিকিট বিক্রি, ট্রেন অপারেটর, স্টাফÍসবার কর্মঘণ্টা পুনর্বণ্টন করতে হবে। ডিউটি রোস্টারও করতে হবে।

জানা যায়, ডিএমটিসিএলের কর্মীরা প্রতি কর্মদিবসে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোরেল স্টেশনে কর্মরত থাকেন। সম্প্রতি মেট্রোরেলের অধস্তন কর্মচারীরা বেতন-ভাতা, সুযোগ-সুবিধাসহ সার্ভিস রুল প্রণয়ন করতে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে রেখেছেন। তাই শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে তাঁদের ওভারটাইম দেওয়া হবে, নাকি কর্মীদের কর্মঘণ্টার পুনর্বণ্টন করা হবে, এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কর্তাব্যক্তিরা। বর্তমানে রাজধানীর উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। ডিএমটিসিএলের হিসাবে প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

২৪ঘণ্টা/আসো