আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

৩ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

admin04-09-2024 09:00:14 PMদেখেছেন 546 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের আগেই তিনি দেশ ত্যাগ করেছিলেন। এরপরও তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন তাকে অপসারণ করতে পারেননি। অর্ন্তবর্তীকালীন সরকার ১ সেপ্টেম্বর দাবা, কাবাডি ও ব্রীজ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এট ২২ ধারা মোতাবেক এই তিন সভাপতিকে অপসারণ করেছে। পুলিশের মহাপরিদর্শককে অনেক দিন থেকেই কাবাডি ফেডারেশনের সভাপতি মনোনীত করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরির্দশক আব্দুল্লাহ আল চৌধুরি মামুন। ব্রীজ ফেডারেশনের সভাপতি ছিলেন আমলা জাহাঙ্গীর আলম।

ফুটবল, ক্রিকেট বাদে দেশের প্রায় সকল ফেডারেশনের সভাপতি সরকার মনোনীত। তাই দেশের অনেক ফেডারেশনের সভাপতি ক্ষমতাসীন সরকারের পছন্দের ব্যক্তি। তাই ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক ফেডারেশনের সভাপতি নিখোঁজ আবার অনেকে নিষ্ক্রিয়। অ্যাথলেটিক্স, সাইক্লিং,মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল,উশু সহ বেশ কয়েকটি ফেডারেশন/অ্যাসোসিয়েশন সভাপতি সংকটে ভুগছে।

ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার মনোনীত। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩ ফেডারেশনের সভাপতিকে সরাসরি অপসারণ করেছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন নির্বাচিত। তাই তাকে মন্ত্রণালয় থেকে সরাসরি অপসারণ না করে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি নির্দেশনার আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদককে অপসারণ করেছে।

২৪ঘণ্টা/আসো