আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

রেকর্ড চাল উৎপাদন হতে পারে চলতি বছর

admin26-08-2024 08:37:21 PMদেখেছেন 466 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রেকর্ড চাল উৎপাদন হতে পারে চলতি বছর

প্রভাত অর্থনীতি : যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) চলতি বছর বৈশ্বিক চাল উৎপাদনের পূর্বাভাস সংশোধন করেছে। আগের পূর্বাভাস থেকে ৪ লাখ ৬৪ হাজার টন চাল কম উৎপাদন হতে পারে বলে জানিয়েছে তারা। তবে সংশোধনের পরও ২০২৪-২৫ সালে রেকর্ড পরিমাণ চাল উৎপাদনের সম্ভাবনা দেখছে ইউএসডিএ। ফলে চালের দামও কমে আসতে পারে। খবর ওয়ার্ল্ড গ্রেইন। ইউএসডিএর রাইস আউটলুক প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ সালে বৈশ্বিক চাল উৎপাদনের আগের পূর্বাভাস কমিয়ে ৫২ কোটি ৭৭ লাখ টনে নামিয়ে এনেছে ইউএসডিএ। তবে পূর্বাভাস কিছুটা কমানো হলেও রেকর্ড উৎপাদন হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইকোনমিক রিসার্চ সার্ভিস (ইআরএস)। 
মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে চাল উৎপাদনের পূর্বাভাস কমানো হয়েছে, তবে রাশিয়া ও কাজাখস্তানে বাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী চালের ঘরোয়া ও অন্যান্য ব্যবহার ২০২৪-২৫ সালে রেকর্ড ৫২ কোটি ৭০ লাখ টন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়, যা আগের পূর্বাভাসের তুলনায় সামান্য কম। ইআরএস জানায়, ২০২৪ সালে মোট ৫ কোটি ৫২ লাখ টন চাল আমদানি-রফতানি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের পূর্বাভাস থেকে ১ লাখ ১২ হাজার টন বেশি। এ বছর থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে রফতানি বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। 
প্রতিবেদনে বলা হয, বিগত মাসগুলোয় থাইল্যান্ডের নিয়মিত (সুগন্ধিযুক্ত নয়) চালের দাম ১-২ শতাংশ কমেছে। ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত মাসে কিছুটা বেড়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ছাড়া দক্ষিণ আমেরিকা থেকে রফতানি হওয়া চালের দাম গত মাসের তুলনায় বেড়েছে। যুক্তরাষ্ট্রের মোটা ও মাঝারি চালের দাম গত মাসে অপরিবর্তিত ছিল। যদিও দেশটির দক্ষিণাঞ্চলের মোটা এবং ক্যালিফোর্নিয়ার মাঝারি এবং চিকন চালের দাম ক্রমাগত কমেছে। 
কিছুদিন আগে চাল সরবরাহের পূর্বাভাস কমিয়েছে ইউএসডিএ। বিষয়টি উল্লেখ করে মার্কিন চাল উৎপাদক সমিতি (ইউএসআরএ) বলছে, এ সত্ত্বেও গত বছরের তুলনায় ফলন বাড়ায় সরবরাহ ১৪ শতাংশ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। তাদের ভাষ্য, ভিয়েতনাম, ফিলিপাইন ও কেনিয়ায় চালের ব্যবহার কমেছে। ফলে বৈশ্বিক ব্যবহারও সামান্য কমেছে। ইউএসডিএ বলছে, ব্রাজিল থেকে কোনো চাল রফতানি না হওয়া, ভিয়েতনামের রফতানিতে ধীরগতি এবং অভ্যন্তরীণ কারণে ভারতের রফতানি ব্যাহত হওয়ায় চালের বৈশ্বিক বাণিজ্য কমেছে। ইউএসআরএ জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি টন চালের দাম কমে ৭৭০ ডলারে নেমে গেছে। গত মার্চের পর চালের দাম ৭৯০ ডলারের আশপাশে ওঠানামা করছে। ফলন বাড়ার পূর্বাভাস থাকায় লাতিন আমেরিকায় চালের চাহিদা থাকা সত্ত্বেও খাদ্যশস্যটির দাম কমেছে। প্রতিবেদন অনুসারে, ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নের ক্রয় কমায় উরুগুয়ের চালের দাম প্রতি টন ৮০৩ ডলারে নেমে এসেছে। 
এদিকে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি) জানিয়েছে, প্রধান উৎপাদক দেশগুলোয় সামঞ্জস্যপূর্ণ দামের কারণে আন্তর্জাতিক বাজারে চালের গড় দাম আগের মাসের তুলনায় তেমন পরিবর্তন হয়নি।