আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৩

admin26-08-2024 08:34:35 PMদেখেছেন 428 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৩

প্রভাত ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। গতকাল সোমবার তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে হওয়া এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য হামলার বিষয়ে বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। তবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে এই হামলার ঘটনা ঘটেছে। পৃথক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বেলুচিস্তানের মুসাখাইল জেলায় সোমবার ভোরে সশস্ত্র ব্যক্তিরা ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর তাদের ওপর গুলিবর্ষণ করে এবং এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের মতে, সশস্ত্র লোকেরা মুসাখাইলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। হামলায় নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গেছে।
তিনি আরও বলেন, হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পরে পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ হাসপাতালে স্থানান্তর করতে শুরু করে বলেও জানান তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকা-ে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বেলুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে। এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সন্ত্রাসীদের বর্বরতার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা মুসাখাইলের কাছে নিরীহ যাত্রীদের টার্গেট করে বর্বরতা দেখিয়েছে। সন্ত্রাসী এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি এড়াতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।